মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আশরাফ আলীকে গ্রেফতারের প্রতিবাদে ॥ নবীগঞ্জে জামায়াত শিবিরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সহ বিনা অভিযোগে জামায়াত শিবিরের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত শিবির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর আমীর সাইদুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে রুদ্রগ্রাম রোডে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারী, উপজেলা শিবির সভাপতি, পৌর শিবির সভাপতি, কলেজ শিবির সভাপতি ও সেক্রেটারী প্রমুখ। সভাপতির বক্তব্যে সাইদুল হক চৌধুরী হুশিয়ারী করে বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত শিবিরের নেতৃবৃন্দকে জেলে প্রেরণ করে আন্দোলন ধমিয়া রাখা যাবেনা। তিনি অনতিবিলম্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দের নিঃর্শত মুক্তি দেওয়ার জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com