মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে গাছ থেকে পড়ে বেচেঁ গেল শিশু সাগর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সহপাঠিদের সাথে গাছে উঠে খেলা করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত ৩য় শ্রেণীর ছাত্র শিশু সাগর মিয়া (১১) গত ৬ দিন ধরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে পৌর এলাকার আনমনু গ্রামের শাহ আলমের ছেলে।
জানা যায়, পৌর এলাকার আনমনু গ্রামের দুবাই প্রবাসী শাহ আলমের ছেলে ৩য় শ্রেণীর ছাত্র শিশু সাগর মিয়া দীর্ঘ দিন ধরে তার মাতা করিমুন নেছার সাথে তার নানা বাড়ি পৌর এলাকার মায়ানগর গ্রামে বসবাস করে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পরিবারের সকলের অগোচরে তার সহপাঠিদের সাথে খেলা করতে গিয়ে বাড়ির পার্শ্বের একটি সিরিশ গাছের প্রায় ১৫ হাত উচুঁ থেকে হুছট খেয়ে একটি সিমানা প্রাচীরের দেয়ালে পড়ে যায়। এতে তার কয়েকটি দাত ভেঙ্গে যায় ও নাকের মধ্যে রক্তাক্ত জখম হয়। ভাগ্যক্রমে বেচেঁ যায় শিশুটি। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ৬ দিন অতিবাহিত হলেও শিশু সাগর এখনও শঙ্কা মুক্ত নয়। সে গন্ধা আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com