মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫ ॥ আটক ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দুবাড়ীয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে মহিলা সহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৩ জনকে আটক করে।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়ীয়া গ্রামের তাজু মিয়া ও আব্দুল খালেক গংদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে আব্দুল খালেক সহ দলবল মিলে প্রতিপক্ষ তাজু মিয়ার বাড়ীতে হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। প্রায় ঘন্টা ব্যাপী স্থায়ী এ সংর্ঘষে মহিলা সহ ২৫ জন আহত হয়। গুরুতর আহত তাজু মিয়া (৭৫), ভিংরাজ মিয়া (৫৫), আব্দুল কাইয়ূম (৭৫), আব্দুল কাদির (৮০), ছপিনা (৩৫), এংরাজ মিয়া, (৩৫), মারাজ মিয়া (২৫), ফুল জান (৩০), জরিনা (৭০), হাফিজ মিয়া (২০), সাহেদ (৩০), হেলিম (৩০), সেলিম মিয়া (৩৫)কে চুনারুঘাট ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানার দারোগা হারুনুর রশিদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সাথে জড়িত হেলিম মিয়া, সেলিম মিয়া ও এংরাজ মিয়া নামে উভয় পক্ষের ৩ জনকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com