শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর বিকালে স্থানীয় সোনাপুর বাজারের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রুনেল আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি মনর উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের অন্যতম সিনিয়র নেতা মুশাহীদ আলম মুরাদ। বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ মিলাদুর আবেদ মিলাদ।
সভায় সর্বসম্মতিক্রমে মোস্তাকিম আহমেদকে সভাপতি, মোঃ দেলোয়ার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ রুনেল আহমেদকে সাধারণ সম্পাদক, মোঃ সাহীদ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ রুমনকে সাংগঠনিক সম্পাদক করে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউপি ছাত্রদলের কমিট গঠন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, মোঃ বদরুল ইসলাম, মোঃ সায়মন মিয়া, মোঃ সাহেদুল ইসলাম, মোঃ ফরিদ মিয়া, ফখরুদ্দিন, মোঃ সোহেল, সুখন আহমেদ, মোঃ ছাদিক মিয়া, আবেদুল হক, মোঃ আমির, রিমন হাসান বদরুল, অলিউর রহমান, মোঃ দুলন আহমেদ, শাহিনুর, রুহুল আমিন, মোঃ আলেক মিয়া, আব্দুল হাই, মোঃ মতিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com