বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা শকদিল হোসেন (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…রাজিন)। তিনি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। শকদিল হোসেন গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার জণিত রোগে ভোগছিলেন। শকদিল হোসেনের অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শকিদল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, হবিগঞ্জ জেলা জাপার সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com