বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দি ইউনিয়ন তালামীযের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, বর্তমান সময়ে ভ্রান্ত আকিদা পন্থী চক্র এদেশের সরল প্রাণ মুসলমানদের ধোকা দিয়ে যাচ্ছে। তাই তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যরা কোরআন ও হাদীসের আলোকে সঠিক তথ্য ইসলামের প্রকৃত আক্বিদা আদর্শ পন্থী মুসলমানদের কাছে সঠিক দলিল উপস্থাপন করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় আউশকান্দি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আউশকান্দি ইউনিয়ন তালামীযের সধারণ সম্পাদক মোঃ নাবিল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ হাসান জীবন এর উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ বুরহান উদ্দিন, না’তে রাসূল (সাঃ) পরিবেশন করেন, মোঃ সুমন মিয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, মোঃ শাহিদ আলম, সদস্য মোঃ মিলাদ হোসেন। বক্তব্য রাখেন, শাহ মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সিরাজ মিয়া, মোঃ রায়হান চৌধুরী, মোঃ এহছান চৌধুরী, মোঃ সোহাদ আহমদ, মোঃ মামুন মিয়া, মোঃ আদিল আহমদ, নাঈম সরদার, তাজুল ইসলাম, মোঃ আখলিছুর রহমান, হুসাইন আহমদ, তুহিন আহমদ, জুবায়ের আহমদ, আবু ইউসূফ মাহমুদ, হানফ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com