বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের আলোচিত মাদক সম্রাট লুঙ্গি জুনাব আলী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আলোচিত মাদক সম্রাট লুঙ্গি জুনাব আলী (৪৫) কে অবশেষে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে বহুলা গ্রামের গেদা মিয়ার পুত্র। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর থানার এসআই ওমর ফারুক ও মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করেন। এ সময় তার লুঙ্গির প্যাচ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এলাকার জনগন অতিষ্ঠ হয়ে থানা ও পুলিশ সুপারের বরাবর অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com