শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে যুুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে  এটি হত্যা না আত্মহত্যা তা পরিষ্কার ভাবে কেউই বলতে পারছে না। এ নিয়ে এলাকায় চলছে মৃদুঞ্জুন। গতকাল রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নবীগঞ্জের শৈলা গ্রামের সাজন উল্লার পুত্র আশিক মিয়া (২৬) এর নিজ বাড়িরর রাস্তার পাশে একটি করই গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকজন। পরে রহস্য জনকভাবে রাতে পুলিশকে কেউ খবর দেই নি বা মৃত দেহটিও নামায় নি। পরের দিন সকাল ১০টায় থানা পুলিশকে খবর দিলে এস আই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশটি নামান এবং সুরতহাল করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বড় ভাই শরীফ মিয়া জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে করে বাথরুমে যাবার কথা বলে আশিক ঘরের বাহিরে যায়। অনেক সময় অতিবাহিত হলেও যখন সে বাড়িতে না আসে তখন পরিবারের লোকজন তাকে খোজতে বেরহলে বাড়ির পাশে একটি করইগাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আশিককে দেখতে পায়। তিনি আরো বলেন, সে ২ বছর যাবত মানসিক রোগে ভুগছিল। এর আগেও ২/৩ বার সে আত্মত্যার করার চেষ্টা করেছিল।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বাতেন সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে এটি হত্যা না আত্মত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com