শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

জ্বলছে আলো, চলছে দেশ-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জ্বলছে আলো, চলছে দেশ-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি এডঃ আব্দুল মজিদ খান।
১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও শেখ সামছুল হক কলেজের প্রতিষ্ঠাতা শেখ সামছুল হক, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, পল্লী বিদ্যুত বানিয়াচং ডিজিএম মিজানুর রহমান মিজান, ১০নং ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ মিয়া। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ইদ্রিছ মিয়া, সামছুল হক তালুকদার, এস এম জাহির, মনু মিয়া, গিয়াস উদ্দিন খসরু, আবুল কালাম মেম্বার, আঃ রহমান মেম্বার, আঃ হেকিম, তোফাজ্জল হোসেন প্রমূখ।
উল্লেখ্য যে, উত্তরসাঙ্গর গ্রামে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২.২০৫ কিলোমিটার মাইলেজে ১৫৫টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com