বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় ছাত্র সমাজে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় ছাত্র সমাজে যোগদান করেছেন।
এ যোগদান উপলক্ষে গতকাল বিকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এম. এ মতিন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী এম.এ.এম স্বপনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা জাপার দপ্তর সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা কৃষকপার্টির সাধারণ সম্পাদক মোবাশি^র হোসেন, জাপা নেতা মুনসেফ আলী, উপজেলা যুব সংহতির সভাপতি সরোয়ার শিকদার, সাংগঠনিক সম্পাদক মির্জা হামজা, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সমাজ নেতা নিয়ামুল করিম অপু, উপজেলা ছাত্রসমাজের সহ-সভাপতি তোফায়েল আহমেদ ছায়েদ প্রমুখ। অনুষ্ঠিত সভায়  ছাত্রনেতা সৈয়দ লুপন আলী, এমদাদুল ইসলাম, হোসাইন মুহাম্মদ হৃদয়, নাজিম উদ্দিন, তোহেল আহমেদ এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম. এ. মুনিম চৌধুরী বাবুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ছাত্রসমাজে যোগদান করেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন, হাফিজ রাহেল আহমেদ ইসমাইল, জুবায়ের আহেমদ, ডিজে পাশা, নয়ন, শাহ্ আলম চৌধুরী, কবিরুল ইসলাম চৌধুরী, বাবু, ছাইদ চৌধুরী, মাসাদ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com