বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট’র মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মান উল্লা মিয়ার সহধর্মীনি এবং বাংলাদেশ সেনা বাহিনীর (অবঃ) সার্জেন্ট মহিবুর রহমানের মাতা মায়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি….রাজেউন)। তিনি গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা মায়া বেগম নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এটিএম নুরুল ইসলাম খেজুর এর ফুফু। গতকাল বেলা ৫ ঘটিকায় নবীগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) মহিবুর রহমানের মাতার মৃত্যুতে নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হিরা মিয়া গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম স্বপন আহমদ বশির, হযরত মাওঃ নুরুল হক নবীগঞ্জী, প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com