বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

পইল ইউপি মেম্বার ছন্দু মিয়া শ্রেষ্ঠ ইউপি মেম্বার হিসাবে নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাদকমুক্ত সমাজ গড়ায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার মোঃ ছন্দু মিয়াকে “শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এওয়ার্ড-১৫” নির্বাচন করা হয়েছে। ঢাকার মানবজীবন পত্রিকার জুড়ি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মোঃ ছন্দু মিয়াকে শ্রেষ্ঠ ইউপি মেম্বার নির্বাচিত করা হয়। গত ৮ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিক” শীর্ষক আলোচনা সভায় মোঃ ছন্দু মিয়াকে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি মোঃ আমিরুল কবির চৌধুরী, সভাপতিত্ব করেন মানবজীবনের উপদেষ্টা ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ায় এবং সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখায় ইউপি মেম্বার মোঃ ছন্দু মিয়া এলাকায় বিশেষ অবদান রেখে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com