বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচঙ্গে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪২১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জেলার বানিয়াচং উপজেলায় ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। গতকাল সকাল ১০টায় মেলা উদ্বোধন শেষে উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা সাফিয়া ফেরদৌসী, জনাব আলী ডিগ্রী কলেজ প্রিন্সিপাল সাফিউজ্জামান খান, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী তমাল বিজন তালুকদার, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমদ, মোহাম্মদ ফারুক মিয়া, আতাউর রহমান চৌধুরী প্রমুখ। মেলায় অংশগ্রহনকারী স্টলের মধ্যে অন্যতম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ইউডিসি ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ইউডিসি ৮নং খাগাউড়া, ইউডিসি ১৩নং মন্দরী, একটি বাড়ি একটি খামার, জনাব আলী ডিগ্রী কলেজ, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, উপজেলা কৃষি অফিস, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল, আদর্শ উচ্চ বিদ্যালয়, তথ্য কেন্দ্র গ্রামীন ফোন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা, ব্র্যাক ব্যাংক, উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com