সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জের দেবপাড়ায় শোক সভায় মিলাদ গাজী ॥ বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষনই ছিল স্বাধীনতার বিপ্লবী ডাক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা মিলাদ গাজী বলেন, সর্বকালের বাঙালী জাতীর শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আমরা কোন দিন ভূলতে পারব না। বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষনই ছিল স্বাধীনতার বিপ্লবী ডাক। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ ৪০ বছর অতিবাহিত হলেও এখনো বঙ্গবন্ধুর যে সমস্ত খুনিরা বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে। গতকাল সোমবার বিকালে দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত গুলো বলেন- সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় হবিগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ। রুস্তমপুর ট্রোলপ্লাজায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অথিতি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবাদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল, জেলা আওয়ামীলীগের সদস্য এডঃ সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খাঁন, রাব্বি চৌধুরী মাক্কু, শাহ গুল আহমদ কাজল।
এতে বক্তব্য রাখেন-অনু আহমদ, শফিকুল ইসলাম সেলিম, ইউপি যুবলীগের সভাপতি শামীম আহমদ, জুনেদ মেম্বার, আলমগীর খান, আবুল হোসেন লাল, আরিফুল ইসলাম ফরহাদ, দিলশাদ মিয়া, শেখ সালাম, খসরু আহমেদ, আব্দুর নূর, বদরুজ্জামান ছানু, ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, শাহ মনছুর আলী, রাসেল শরীফ, রুমেল আহমেদ, মুন্না আহমেদ, আলাউর রহমান আল-আমীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com