বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ছাত্রদল নেতা জাহেদুরের বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ছাত্রদল নেতা জাহেদুর রহমানের বিদেশ গমন উপলক্ষে নবীগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তদির চৌধুরী, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক সাহেব আলী। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাউছার আলম, ছাত্রদল নেতা  মঈনুল ইসলাম, তপন মালাকার, মুন্সী সাইফুল আলম, বাপ্পী আচার্য্য, এবাদুর রহমান, লেবু মিয়া, উজ্জল চৌধুরী, সামিরুজ্জামান শ্যামল, সুয়েব আহমেদ, জুয়েল আহমেদ, সৈয়দ শিহাব, শুভ আহমেদ, শাহনাজ, ইব্রাহিম মিয়া, আল-আমিন, নয়ন দাশ, মোজাক্কির আহমেদ, সোহাগ আহমেদ, সাজু আহমেদ, দবির মিয়া, সৌরব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com