শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ ল-কলেজের ছাত্রীকে সাতছড়িতে নিয়ে নির্যাতন গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফরিদ মিয়ার কন্যা ও হবিগঞ্জ ল-কলেজের দ্বিতীয় বর্ষের রানু আক্তারকে নির্যাতন অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
জানা যায়, গতকাল দুপুরে ওই ছাত্রীকে তার স্বামী রমজান আলী ফোনে চুনারুঘাট বাজারে ডেকে নেয়। সেখান তাকে প্রলোভন  দিয়ে সাতছড়িতে বেড়াতে নিয়ে যায়। সাতছড়িতে নেয়ার পর স্বামী রমজান আলী তার দুইসহযোগীকে নিয়ে কলেজ ছাত্রীর উপর অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনে মেয়েটির হাত-পা চোখসহ শরীরের বিভিন্নস্থাসে এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে মাঠিতে লুঠিয়ে পরে। আহতাবস্থা স্থানীয় বন কর্মীরা তাকে দেখে তার ভাই সাইফুল ইসলামকে বিষয়টি জানায়। পরে ভাই সাইফুল ইসলাম ও চাচাতো ভাই মুজিবুর রহমান ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রানু আক্তারকে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com