মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গীতিকার মোঃ আব্দুস সালাম’র ‘জয় বাংলা সাহিত্য পদক লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুল, হবিগঞ্জ’র প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম সম্প্রতি ‘জয় বাংলা সাহিত্য পদক ২০১৫’ লাভ করেছেন। গত ০১ সেপ্টেম্বর ২০১৫ ইং মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তন, শাহবাগ, ঢাকায় কাব্যকথা সাহিত্য পরিষদ, ঢাকা কর্র্তক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘কবিতা ও কবির মেলা’ শীর্ষক অনুষ্ঠানে গীতিকবি মোঃ আব্দুস সালাম তাঁর একশত গানের পাণ্ডুলিপি’ বিচারক মণ্ডলীর কাছে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী তাঁর হাতে এই পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি কবি এম. আর মঞ্জু, কাব্যকথা সাহিত্য পরিষদ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি সরকার মাহবুব, ড. সৈয়দ রনো, কবি সালেম সুলেরী, আনন ফাউণ্ডেশনের চেয়ারম্যান কবি স.ম. শামসুল আলম, কবি ও সাংবাদিক মিলন সব্যসাচী, কাব্যকথা সাহিত্য পরিষদ’র সাধারণ সম্পাদক কবি জালাল খান ইউসুফী প্রমুখ। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন-কবি জাহানারা জানি, কবি রিফাত নিগার শাপলা, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি লিন্ডা আমীন, কবি মালেক মাহমুদ, কবি ফরিদুল মাইয়ান, কবি মোঃ আব্দুল বাছিত, কবি গোপাল রায়সহ শতাধিক কবি।
salam pic copyউল্লেখ্য, গীতিকার মোঃ আব্দুস সালাম নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে.কে মডেল হাইস্কুল, হবিগঞ্জ’র প্রধান শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত। তিনি ২৫ অক্টোবর ১৯৬৫খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলার, নবীগঞ্জ উপজেলার, গহরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতাÑ মৃত মোঃ আজমান আলী ও মাতা-মৃত আমেনা বেগম। পাঁচ ভাই ও তিন বোনের মাঝে তিনি সবার বড়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে দেশাত্মবোধক, ভক্তিমূলক, প্রেম-বিরহসহ বিভিন্ন বিষয়ের উপর গান লিখে আসছেন। বর্তমানে তাঁর গানের সংখ্যা দুইশত পঞ্চাশের উপরে। তিনি জাতীয় কবিতা পরিষদ ও কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং মাধ্যমিক শিক সমিতি, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com