সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে পোনা অবমুক্তকরণ ও মৎস্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মৎস্য অধিদপ্তরের রাজস্ব কর্মসূচির আওতায় নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কবিরপুর গ্রামের নিকটবর্তী ব্রীজের নিকট করাঙ্গী নদীতে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন, ক্ষেত্র সহকারী শরীফ উদ্দিন, তথ্য সংগ্রহ কারী আবু তালেব ও আবু তাহের প্রমুখ। এ কর্মসূচির আওতায় নদী-জলাশয়ের বিভিন্ন পয়েন্টে ৪৮৭ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়। একই দিন বেলা সাড়ে ১২টায় উপজেলার সাতকাপন ইউনিয়নে হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাওর ও সমাজভিত্তিক দল (সিবিও) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাতকাপন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে করাঙ্গী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্টজাল আটক করে পুড়িয়ে ফেলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com