বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আ.লীগ নেতার বাসায় ডাকাতির চেষ্টা ॥ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার আওয়ামীলীগ নেতার বাসায় ডাকাতির চেষ্টা ভন্ডুল হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক বাগাউড়া গ্রামের শামীম (১৭) ও কুর্শি গ্রামের ছইফুল (২২) নামের দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল দুপুরে জিজ্ঞসাবাদ শেষে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতদের নিকট থেকে চাঞ্চল্যকর তথ্য উদাঘাটিত হয়েছে। এ ঘটনায় ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়ার বাসায় রবিবার দিবাগত রাতে ডাকাতির চেষ্টা ভন্ডুল হয়। ঘরের চালের টিন কেটে অভিনব উপায়ে গৃহে প্রবেশ করে কয়েকজন ডাকাত। ঘটনা আঁচ করে পরিবারের লোকজন উল্লেখিত দুই ডাকাতকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তাদের দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা নুর মিয়ার পুত্র আবদাল মিয়া বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক দুই ডাকাতকে কোর্ট হাজতে প্রেরন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com