বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিক শাকিল চৌধুরীর চাচীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ য্ক্তুরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান তাহের চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর চৌধুরীর মাতা জহুরা বেগম চৌধুরী বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। একই দিন বাদ আছর রাজনগর জামে মসজিদে ১ম জানাজার নামাজ ও রাজনগর পৌর কবরস্থান মসজিদে ২য় জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম জহুরা বেগম চৌধুরী সাংবাদিক শাকিল চৌধুরীর চাচী। সাংবাদিক শাকিল চৌধুরীর চাচীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে, হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহনা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ প্রমূখ। শোক বার্তায় তারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com