সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আজ নবীগঞ্জ আসছেন তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৮১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) এর সুযোগ্য নাতি ছাত্রনেতা মোস্তফা হাসান চৌধুরী গিলমান আজ ৩১ আগষ্ট সোমবার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ কর্মী সম্মেলনে আসছেন। তাকে স্বাগত জানাতে নবীগঞ্জ সর্বত্র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ও সর্বস্থরের দলীয় নেতা কর্মীরা বিভিন্নভাবে প্রচারনার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি সোমবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপুর্ণ ভাষন প্রদান করবেন। উক্ত সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় আল ইসলাহ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, জেলা আল ইসলাহ সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। উক্ত সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের সকল নেতা কর্মীরা একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি মোঃ শামসুল ইসলাম। উক্ত কর্মী সম্মেলনকে ঘিরে নবীগঞ্জের সর্বত্র সাজ সাজ রব লক্ষ করা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com