সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। এসময় বাড়ির পুকুরে বিষ ঢেলে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করে ফেলে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের কাওছার মিয়ার সাথে বাকু মিয়া ও তার দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে দুর্বৃত্তরা শনিবার দিবাগত গভীর রাতে কাওছার মিয়ার পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেও ক্ষান্ত হয়নি। গতকাল রবিবার সকালে বাকু মিয়া, মাসুক মিয়া, আজিদ মিয়া, সাবাজ মিয়া, রবিউল ও সেলিমসহ ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কাওছার মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় কাওছার মিয়ার স্ত্রী সহিদা খাতুন (৩৫), সুলতানা (১০) ও সাহেদা (৩০) বাঁধা দিলে তাদেরকে পিঠিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বুত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com