মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন’র ঘটনায় মামলা ॥ শ্বাশুরী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৮৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে যৌতুকের জন্য রোমানা বেগম নামে এক গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে স্ত্রীর পুরো শরীর জ্বালিয়ে দেয়ার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় থানা পুলিশ ওসমানী নগর থানা পুলিশের সহযোগিতায় রোমানার শ্বাশুড়ী মায়া বেগম (৪৮)কে তার বাড়ি উত্তর সোনামপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মায়া বেগম ওই গ্রামের ছালিক মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে যৌতুকের জন্য রোমানা বেগমকে মারপিট করে পিত্রালয়ে পাঠানোর অভিযোগ রয়েছে। এদিকে আগুনে দ্বগ্ধ রোমানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পরিবার সুত্রে জানা গেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের জন্য তার বাবার বাড়ি এসেও রক্ষা করতে পারেনি নিজেকে। গত বুধবার  রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া (৩৫) ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় রোমানার আতঃচিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে আসতে আসতে পেট্রোল দিয়ে লাগানো আগুনে রোমানার শরীর পুড়ে ভূষ্মীভূত হয়ে যায়। তাৎক্ষনিকভাবে গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধিন রোমানর অবস্থার অবনতি ঘটলে মুমুর্ষ অবস্থায় তাকে বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এ ব্যাপারে রোমানা বেগমের বাবা হাজী আব্দুর রহিম বাদী হয়ে শুক্রবার নবীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ওসমানী নগর থানা পুলিশের সহযোগিতায় শ্বাশুড়ী মায়া বেগমকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ধৃত মায়া বেগমের বাড়ি ওসমানী নগর থানার সাদিপুর ইউনিয়নের উত্তর সোনামপুর গ্রামে। অপর আসামী রোমানা স্বামী ও শ্বশুড় পলাতক রয়েছে। আগুনে ভূষ্মিভূত রোমানার এক বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীরচর গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ওসমানী নগর থানার উত্তর সোনামপুর গ্রামে বসবাস করে আসছে। ঐ গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে ভালবেসে দুই বছর আগে বিয়ে করে রোমানা। পরে স্বামী নানু ও শ্বাশুড়ী মায়া বেগম যৌতুকের জন্য মারপিট করে যৌতুকের টাকার জন্য রোমানাকে বাবার বাড়ি ছিটফরিদপুর গ্রামে পাটিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com