সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আবুল কালামকে মডার্ণ ও উদীয়মান ক্রিকেট ক্লাবের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে মডার্ণ ক্লাব ও উদীয়মান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীয়মান ক্রিকেট কাবের সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মডার্ণ ক্লাবের সভাপতি এডঃ শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম। বক্তব্য রাখেন, মডার্ণ ক্লাবের সাবেক সভাপতি এডঃ আব্দুল মোছাব্বির বকুল, রোটারিযান বাদল কুমার রায়, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্য ফেরদৌস আহমেদ, এডঃ কনক জৌতি সেন রাজু, এডঃ হেলাল আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, আশফাকুর রহমান লোকমান, এডঃ সেলিম মিয়া, সাজু, ইকবাল, সাইদুর, ঝন্টু, মুকুল ও অনিক। বক্তারা একজন দক্ষ ক্রীড়া সংগঠক ও সফল ছাত্রনেতার পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করার জন্য আবুল কালামের প্রশংসা করেন এবং প্রবাস জীবনে সফলতা কামনা করেন। একই অনুষ্ঠানে মডার্ণ ক্লাবের অন্যতম পৃষ্টপোষক ও হবিগঞ্জ শহরের মহসিন শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলাল মহসিনকেও সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com