বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতলিবের ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল মতলিব গতকাল শনিবার নিজ বাড়িতে সকালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহি রেখে গেছেন।
জানার  নামাজ গতকাল শনিবার বিকালে নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে  নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করেন। রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা প্রশাসন তার ছেলের হাতে দাফন কাপনের জন্য নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। নামাজের জানাযায় হবিগঞ্জ ও নবীগঞ্জ এর মুক্তিযোদ্ধা সংসদের নেতবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক পেশা জীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। পরে তার লাশ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com