সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডার ফ্যামিলি কর্তৃক বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৬ আগস্ট বিদ্যালয়ের মাঠে তাদেরকে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি কালী প্রসন্ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন, শিক্ষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক শাহ্ মোঃ মোশাহিদ আলী, মিজানুর রহমান পাঠান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম চৌধুরী, জ্যোতিষ চন্দ্র রায়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সম্ভাব্য সমাধনের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com