শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ৩ ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন ॥ সেজল মিয়া, জিতু মিয়া ও আল হেলাল বিজয়ী

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে সেজলু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহসিন মিয়া (মরিচ) প্রতিকে পেয়েছেন ৩৯৯ ভোট।
করগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে জিতু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ (ভ্যান গাড়ী) প্রতিকে ৪৩৮ ভোট পেয়েছেন। বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে ইউপি যুবদলের সভাপতি আল হেলাল (ভ্যান গাড়ী) ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাছিতুর রহমান (মরিচ) প্রতিকে ৪২৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হাজী বদরুল ইসলাম বকুল, করগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নিমার উদ্দিন ও বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী রহমত আলীর মৃত্যুজনিত কারনে ওয়ার্ড শূণ্য ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com