শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মনোনয়ন প্রত্যাহার করলেন জাপা মহাসচিব ও জেপির মঞ্জু

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সারাদেশে শেষ দিনে শতাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৬১টি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের মধ্যে ৬০ জন আওয়ামী লীগের এবং ১জন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তফসিল অনুযয়ী শুক্রবার ১৩ ডিসেম্বর ছিল মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ঢাকা-৮ আসনে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রাশেদ খানন মেননও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। এদিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার শেষ দিনে পটুয়াখালী-১ আসনে জমা দেয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দুপুরে তার পক্ষে জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম মামুন প্রত্যাহারের আবেদন রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দেন। এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের লালমনিরহাট থেকে তার মনোনয়ন প্রত্যাহার করেন। সারাদেশে জাতীয় পার্টির অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com