মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরের রাজনগর এলাকায় মাদকের জমজমাট ব্যবসা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মাদকের ভয়াল ছোবলে যুব সমাজ ধ্বংসের দিকে। বহুলার পর এখন মাদকের হাট হিসেবে রাজনগর এলাকা এখন সুপ্রসিদ্ধ। এক শ্রেণীর যুবকরা সন্ধ্যার পর থেকেই যৌন উত্তেজক ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যাবতীয় নেশাদ্রব্য বিক্রি করছে। অভিযোগ উঠেছে, এলাকার কিছু নষ্ট যুবকরা এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। তারা যৌন উত্তেজক ইয়াবাসহ বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে স্থান পরিবর্তন করে রাজনগরস্থ নির্জন এলাকার অলি গলিতে এসব ব্যবসা জমজমাট করে তুলেছে। বিকেল হলেই বিভিন্ন স্থান থেকে আসা যুবক-যুবতীরা অন্যস্থানে না যেতে ওই এলাকায় এসে ভিড় জমায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ইদানিং মাদক ব্যবসার ফলে এলাকার পরিবেশ বিনষ্ঠ হচ্ছে। এমনকি সামাজিক অপরাধও বৃদ্ধি পেয়েছে। কেউ কিছু বললেই তারা হুমকি ধামকি দিচ্ছে। আবার কারো কারো সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com