বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৭৮১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় আওয়ামীলীগের ২৩ নেতাকর্মী মারা গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আবার ঘুরে দাড়িয়েছে। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে। গতকাল শনিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালী শেষে জাতিয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, পৌর আওয়ামীলীগ সম্পাদক আশরাফুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাসগুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। এদিকে মাধবপুর উপজেলা বেবীট্রেক্সি সমবায় সমিতির শ্রমিক কর্মচারীরা সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com