মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কবি মোঃ গোলাম কিবরিয়া ও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বাংলা সাহিত্য আকাশে উদীয়মান দুই নক্ষত্র-মেয়র তোফাজ্জল

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেনÑ‘কবি মোঃ গোলাম কিবরিয়া ও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বাংলা সাহিত্য আকাশে উদীয়মান দুই নক্ষত্র। তিনি গতকাল জাতীয় কবিতা পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা কৃর্তক আয়োজিত কাব্যকথা সাহিত্য পরিষদ, ঢাকা কর্তৃক জাতীয় সাহিত্য উৎসবে কবি মোঃ গোলাম কিবরিয়া ‘সমাজ সেবায়’ ‘বাংলার তারিকা পদক’ ও ‘নোনা জলের বৃষ্টি’ কাব্যগ্রন্থের জন্য কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী ‘জাতীয় সাহিত্য পদক’ লাভ করায় সংবর্ধনা ও ছড়া ও কবিতা আবৃত্তিতে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের উপদেষ্টা কবি কোকিল দাশ’র সভাপতিত্বে এবং সংবর্ধনা প্রদান কমিটির আহ্বায়ক কবি মাও. ইব্রাহীম ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মোঃ আব্দুর রউফ, শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কে. এম আবু বকর সিদ্দিক এবং গীতাপাঠ করেন পল্লব আচার্য্য। এর পর শোকাবহ ১৫ই আগস্ট স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা প্রদান কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম। প্রথমেই সংবর্ধিত অতিথিদ্বয়কে ফুল দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পরিষদের সদস্যবৃন্দ। মোঃ গোলাম কিবরিয়ার উদ্দেশ্যে আবৃত্তিশিল্পী পূজা বণিক এবং কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর উদ্দেশ্যে সংবর্ধনা পত্র পাঠ করেন আবৃত্তিশিল্পী সুমি দেব। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কবি শহীদুজ্জামান চৌধুরী, শেভরন কর্মকর্তা এস.এম.এ হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম, পরিষদের উপদেষ্টা ব্যাংক কর্মকর্তা কবি বাদলকৃষ্ণ বণিক, গীতিকার ও প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপদেষ্টা ও কবি এম. এ ওয়াহিদ লাভলু,  দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষিকা রাহেলা খাতুন চৌধুরী, গল্পকার সঞ্জয় কুমার ধাম, দীপক দাশ,  সাহেল আহমেদ, কবি সাইফুল ইসলাম সারং, ওবায়দুর রহমান সাইদুর, রাজু মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে ছড়া ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ১০৭ জন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ এবং পরিষদের কর্মকর্তা ও উপদেষ্টবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com