মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

চুনারুঘাটে ৮৫ মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিজয়াদশমীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার এ উপজেলায় ৮৫ মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিপ্রশ্রী গৌরব ডাঃ কালিপদ আচার্য্য বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও বাঙালি জীবনে গভীরভাবে প্রোথিত। দেবী দুর্গার মর্ত্যে আগমন থেকে দশমী পর্যন্ত দিনগুলো প্রতিটি মানুষ আনন্দ-উল্লাসে ভরপুর থাকে। শাস্ত্র মতে, দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করে ধর্ম ও ন্যায়ের জয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিজয়া দশমী ন্যায়, সত্য ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। সকাল থেকে দেবীর পূজা-অর্চনা শেষে বিকালে হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা চোখের জলে “আসছে বছর আবার হবে” ধ্বনি তুলে মাতৃমূর্তিকে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বাঙালির হৃদয়ে উৎসবের আবহ বহমান থাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাটের সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, এবছর ব্যক্তিগত ১২ টি এবং সর্বজনীন ৭৩টি সহ মোট ৮৫ মণ্ডপে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com