স্টাফ রিপোর্টার ॥ শহরের চিহ্নিত চোর ও ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুরে চৌধুরী বাজারসহ আশেপাশের এলাকার ৫ শতাধিক লোক এ মানববন্ধন করেন। এতে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান, জাকির হোসেন, মোতালিব মিয়া, কালাম মিয়া, আশ^ব আলী প্রমূখ। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার চিহ্নিত ডাকাতের মূলহোতা ও তার সহযোগিরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ছিনতাই করছে। প্রতিদিনই কোনো না কোনো দোকান ও বাসায় চুরি হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রশাসনের নিকট। পরে সদর ওসির নিকট অভিযোগ দেয়া হয়। ওসি আশ^স্থ করেন অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।