বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল আবিদুরের লাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে নিখোজের ৩ দিন পর মিলল আবিদুর রহমান নামের এক যুবকের লাশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। মৃত আবিদুর রহমান (৩৫) শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে নানা আলোচনা চলছে। পরিবারের দাবী কেউ পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে ওই পুকুরে ফেলে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান (৩৫) গত ৩ দিন আগে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। বাড়ীর লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে থানায় কোন জিডি করা হয়নি। মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেল এর বাড়ির লোকজন তাদের পুকুরে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিদুরের মৃতদেহ উদ্ধার করেন। পরে ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। এসআই সাদরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের দাবী আবিদুর রহমানকে পূর্ব আক্রোশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং লাশ গুম করতে ওই পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে তারা আইনের সহযোগিতা কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com