শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ভাদৈ কিশোরকে চোর সন্দেহে গণধোলাই

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ থেকে চোর সন্দেহে রায়হান মিয়া নামের এক কিশোরকে ধরে এনে নাতিরাবাদে গণধোলাই দিয়েছে জনতা। খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ নাতিরাবাদ এলাকার প্রাইমারী স্কুল সংলগ্ন বাড়ি থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে নিয়ে আসেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাতিরাদ এলাকার বাসিন্দা রায়হানকে গতকাল ওই সময় ভাদৈ তার মা’র কাছ থেকে চুরির অভিযোগে কিছু লোক ধরে নিয়ে আসে। পরে স্কুলের পাশে একটি বাসায় তাকে আটক করে চুরির অভিযোগে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় রায়হানের পিতা সোহেল মিয়ার সাথে পুলিশ যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। যদি চোর হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com