শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: পেয়ারা বেগম এর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেমদাময়ী হাইস্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারদিয়া রহমান উম্মে সালমা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্র সমন্বয়ক তানজিল আহমেদ। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আলমগীর কবির এর কন্যা আতিয়া কবির। অনুষ্ঠানে সকল কন্যা শিশুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com