বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদের চাচাতো ভাইয়ের ইন্তেকাল এলাকায় শোকের ছায়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৭৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আজিজুর রহমান (কনর মিয়া)’র কনিষ্ট পুত্র এবং কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের চাচাতো ভাই ও শ্যালক বাংলা বাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবেদুর রহমান সাম্মু গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, মা, ১ ভাই ও ৫ বোন রেখে গেছেন।
জানা যায়, গত ৬ই আগস্ট সৈয়দ আবেদুর রহমান সাম্মু লন্ডন থেকে দেশে ফিরেন। পরদিন তার নিজ বাড়ী এনাতাবাদ গ্রামে জ্বরে আক্রান্ত হলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রথীন্দ্র দেব তাকে চিকিৎসা দেন। ৯ই আগস্ট শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে পরদিন বিকেলে এয়ার এম্বুলেন্সে করে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে প্রথমে তাকে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে ১২ আগস্ট রাত ১১টায় তাকে এয়ার এম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। তার লাশ আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে নিয়ে আসা হবে। আগামীকাল শনিবার সকাল ১১টায় এনাতবাদ গ্রামের নিজ বাড়ীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সৈয়দ আবেদুর রহমান সাম্মুর মৃতুত্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com