বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ব্র্যাক’র নিরাপদ শ্রম অভিবাসন ও সামাজিক অংশগ্রহন” শীর্ষক কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “নবীগঞ্জে নিরাপদ শ্রম অভিবাসন ও সামাজিক অংশগ্রহন” শীর্ষক পৌরসভা কর্মশালা গতকাল বুধবার সকালে অনুষ্টিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্টিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু। কাউন্সিলর যুবরাজ গোপের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক, ডাঃ সুকেশ চন্দ্র দাশ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ সময় সম্পাদক আলা উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, কাউন্সিলর সন্তোষ দাশ, সুন্দর আলী, রেখা আর্চায্য, সময় পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, মিছবাহুল হক, আলমগীর খান, মিরাজ আলী, হাফেজ সাইফুল্লাহ খান, ইজাজুর রহমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না, জুলেখা আক্তার জুলি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com