বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে ১৫ দিন ব্যাপী মহিলাদের তথ্য প্রযুক্তির বেসিক প্রশিক্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৪৫৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে মহিলাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১৫ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণের ১ম ব্যাচের সমাপনীতে সার্টিফিকেট প্রদান শেষে ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং উন্নয়ন প্রকল্পের অপেন আইটির সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ১৫ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের সমাপনী সনদ প্রদান ও ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচঙ্গ সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মহিলা প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা। উপজেলা টেকনিশিয়ান কাওছার আহমদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক সামিউল আলম, প্রশিক্ষণার্থী শিক্ষক সাধনা রানী সূত্রধর, ঝুমা রানী রায়, পারভিন সুলতানা, সামিরা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com