বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হযরত আল্লামা বিলপাড়ী (রহ:) ইছালে সওয়াব উপলক্ষে নবীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় প্রখ্যাত বুজুর্গ পীরে কামিল আল্লামা হাফেজ নুরুল হক সাহেব ক্বিবলা বিলপাড়ী (রাহ:) ইছালে সওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ তাজিয়া মুবাশ্শিরিয়া ধুলচাতল আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির যৌথ উদ্যোগে বাউসা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুর রহমান এর সভাপতিত্বে উক্ত মাদ্রাসার শিক্ষক এম. জগলু এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ আলী আহসান ফয়েজ ও মো: আমীর উদ্দিন। এতে ইসলামী সংগীত পরিবেশন করেন মো: রুকুন আহমদ ও মো: সায়েদ আলী। আলোচনা পেশ করেন সাহেবজাদায়ে বিলপাড়ী (রাহ:) এর সুযোগ্য উত্তরসূরী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ সাদিকুর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াছ আহমদ ভূইয়া, ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ এখলাছুর রহমান খান, মোঃ লাল মিয়া, ক্বারী আব্দুন নুর, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আলীম, হবিগঞ্জ জেলা আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সাবেক সভাপতি ছাত্র নেতা মুফতী লিয়াকত আলী তালুকদার প্রমুখ। বক্তাগণ আল্লামা সাহেব ক্বিবলা বিলপাড়ী (রাহ:)র আদর্শ ও রেখে যাওয়া অসম্পুর্ণ কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য সকল আশিকান বক্তবৃন্দ ও অনুসারীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com