বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে গরু চুরি কাজে ব্যবহৃত পিকআপ গাড়িসহ ২ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ গরু চোরকে আটক করেছে। সেই সাথে গরু চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৪৭১৬) গাড়ি উদ্ধার করেছে। আটক গরু চোরেরা হচ্ছে-বানিয়াচং সদরের পুরানবাগ এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে নজরুল (২৮) ও দোয়াখানি এলাকার জিতু মিয়ার ছেলে সেলিম মিয়া (২০)। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে বানিয়াচং থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং থানার একাধিক স্থানে ও নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
অপরদিকে মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দৌলতপুর উত্তর পশ্চিমপাড়া গ্রামের খালেকুজ্জামান ওরপে খালকু মিয়ার বাড়ীর পার্শ্ববর্তী ইটসলিং রাস্তায় ২২ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং বিভিন্ন যন্ত্রপাতি সহ মকা গ্রামের জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬)কে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com