বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কিশোরী নাহিদা খুনের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ১২

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে দিঘী নিয়ে সংঘর্ষের ঘটনায় কিশোরী নাহিদা খুনের ঘটনায় থানায় ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের মামা আব্দুর রহিম বাদি হয়ে এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতার কৃত আসামিরা হল বরগ গ্রামের জলিল (২৭), আফিল উদ্দিন (৩৫), শাহাদুল (১৮), মোশারফ (২৫), আল আমিন (২২), হাফিজুল (২১), নজরুল (৫০), ফায়জুল ইসলাম (২১), মনির হোসেন (২২). আজিজুল ইসলাম (৩০), আবু মিয়া (৬০), মাসুক মিয়া (৩৫)।
মামলার পর থেকে গ্রেফতার এড়াতে বরগ গ্রামের অধিকাংশ মানুষ গা ঢাকা দিয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com