রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান বালু বোঝাই ৫ ট্রাক্টর আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে অবাধে খোয়াই নদী থেকে ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে বালু পাচার হচ্ছে। শুধু তাই নয়, আদেশ অমান্য করে ট্রাক্টর ও চলাচল করছে। গতকাল শনিবার দুপুরে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে বালু ভর্তি ভাই বোন পরিবহন, তুলি পরিবহন ও মা-বাবার দোয়াসহ ৫টি ট্রাক্টর আটক করে। ট্রাফিকের অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট তুহিন ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় চালকরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। ট্রাফিক পুলিশ জানায় দিনের বেলা হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন অঞ্চলে ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে আনাড়ি ট্রাক্টর চালকরা বেপরোয়া গতিতে শহরের আশেপাশের সড়কে নির্বিঘেœ যাতায়াত করছে। ফলে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। পরিবেশও নষ্ট হচ্ছে। এছাড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তেও এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com