বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে শোক সভায় এমপি আবু জাহির ॥ পিপলু চৌধুরী সমাজের উন্নয়নে কাজ করে গেছেন

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু ছিলেন একজন সৎ রাজনীতিবীদ। তিনি ছাত্রলীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকালে সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। এছাড়াও পিপলু চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে সৎ ও একনিষ্ঠভাবে এলাকার সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করে গেছেন।
গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর অকাল মৃত্যুতে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুন নূর মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই’র পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিছি ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মশিউর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী অসমী,  ইব্রাহীম মুন্সী, শাহ আহমদ আওলাদ, নজমুল হোসেন চৌধুরী, সোহেল আহমদ কুটি, বশির আহমদ, আব্দুল কদ্দুছ, আব্দুল কাদির আব্দাল, ইকবাল বাহার চৌধুরী, বুলবুল চৌধুরী, শাহেদ চৌধুরী, যুবলীগের সভাপতি অলিউর রহমান, শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী টেনু, সেক্রেটারী সৈয়দ এনাম, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, আনোয়ার জাহিদ, মিলন আখঞ্জি, মখলিছুর রহমান, সোহেল আহমদ, তালুকদার এমএ মজিদ, হাজী আয়াত আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বপন চৌধুরী, সহসভাপতি জ্যোৎস্না আক্তার, ফারুকুর রশীদ ফারুক প্রমুখ। সভায় এডভোকেট আবু জাহির এমপি মরহুম পিপলু চৌধুরীর পরিবার সন্তানদের কল্যানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে একটি আর্থিক সহায়তা তহবিল গঠনের উদ্যোগের কথা জানান। এছাড়া তিনি প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মরহুমের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com