বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ “দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরব দেশ” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা চত্বরে মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এ মেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা আতিকুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রচার সম্পাদক এরশাদ আলী, সহকারী কৃষি কর্মকর্তা ঋষিকেশ ভট্টাচার্য্য, জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লা, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। মেলায় ১১টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি চারা রয়েছে। এছাড়া বিলুপ্ত প্রজাতির বিলেতি গাব, কদবেল, টেংকল, নেপালী মাল্টা, কেপসিকাম, সাতকড়া, জারালেবু, জারিলেবু, জালালেবু ও জিরালেবু সহ ৩০ প্রজাতির ফল প্রদর্শিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com