বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উড়ো বার্তাপ্রেরকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে অজ্ঞাত নম্বর থেকে এসএমএস প্রেরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এব্যাপারে মোবাইল ফোন অপারেটরদের পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিটিআরসি কার্যালয়ে দেশের মোবাইল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ অন্যরা। বৈঠকের পর বিটিআরসির চেয়ারম্যান বলেন, এসএমএস যারা পাঠাচ্ছেন তাদের সনাক্তে অপারেটেরদের পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। কোথা থেকে এসব এসএমএস আসছে তার সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তিনি জানান, অপারেটররা এ বিষয়ে খুব শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছে। তবে নিরাপত্তার কারণে ওই পাঁচটি নির্দেশনা পরিষ্কার করে বলেননি সুনীল কান্তি। বিটিআরসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা দাবি করেন, গত কয়েকদিন ধরে পাঠানো এসএমএসগুলো দেশের বাইরে থেকে আসছে। যদি দেশের মধ্যে থেকেই শর্ট কোড ব্যবহার করে এসএমএস পাঠানো হতো তবে সহজেই সনাক্ত করা যেতো। গত সোম ও মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকরকে কেন্দ্র করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে উড়ো এসএমএস-এ। যেখানে বলা হচ্ছে, এই ফাঁসির মাধ্যমে জাতিকে দুইভাগে ভাগ করতে চাইছে সরকার। এছাড়া কাদের মোল্লার ফাঁসি হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে বলেও হুমকি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com