বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে এক গাভীর তিন বাচ্চা প্রসব

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি গাভী এক সাথে ৩টি বাচ্চা প্রসব করেছে। গাভীটির মালিক ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল গণি ওরফে সোনা মিয়া। গত বৃহস্পতিবার গাভীটির প্রসব ব্যাথা শুরু হলে সোনা মিয়া চুনারুঘাট উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক নিয়ে বাড়িতে আসার আগেই গাভীটি দু’টি বাচ্চা প্রসব করে। এর আধ ঘণ্টা পর আরেকটি বাচ্চা প্রসব করে। এক সাথে ৩ বাচ্চা পেয়ে সোনা মিয়া আনন্দে আত্মহারা। সে অত্যন্ত যতœ সহকারে গাভী ও বাছুরগুলোর সেবা করছে। এদিকে বাছুরগুলো দেখতে আশপাশের মানুষ সোনা মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছে।
পশু সম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন ডা. সাজেদুল ইসলাম জানান, এক সাথে গাভীর ৩টি বাচ্চা সচরাচর হয় না। তবে এটি অস্বাভাবিক ঘটনা নয়। ডিম্বানু যখন উর্বর হয় তখন একটির বদলে তিনটি ডিম্বানু উর্বর হওয়ায় এ ঘটনা ঘটেছে। এটি জেনেটিক্যাল বিষয়। তিনি জানান, বাচ্চাগুলো গাভীর কাছ থেকে পর্যাপ্ত দুধ পাবে না। তাই এগুলোকে সুস্থ রাখতে গাভী ও বাচ্চাগুলোকে বেশী করে খাবার দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com