বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৪ সন্তানের জননী প্রেমে ৪ সন্তানের জনক আসক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৭৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সৌদি প্রবাসীর স্ত্রী ৪ সন্তানের জননী জামিনা আক্তার (৩০) এর পরকীয়া প্রেমের টানে ৪ সন্তানের জনকের সাথে প্রেমে আসক্ত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বামীর অভিযোগে পুলিশের হাতে অবশেষে থানায় আটক হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাতে মুছলেকা দিয়ে থানা থেকে মুক্ত হয়ে রক্ষা পায়।
জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা গ্রামের সৌদি প্রবাসী স্বপনের স্ত্রী জামিনা আক্তার স্বামী প্রবাসে থাকার সুযোগে চুনারুঘাট পৌর শহরের গুচ্ছ গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র খসরু মিয়া সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জামিনা পালিয়ে উদ্দেশ্যে চুনারুঘাট পৌর শহরে যায়। বিষয়টি জামিনার স্বামী স্বপন মিয়া জানতে চুনারুঘাট থানায় জানালে তাৎক্ষনি এসআই হরিদাস ও আলমাস জামিনা ও খসরু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যপারে প্রবাসী স্বপন মিয়া থানায় তার স্ত্রী ও খসরু মিয়ার বিরোদ্ধে অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে দিনভর নানা নাটকীয়তার পর রাতে মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব আলীর জিম্মায় আটককৃতা জামিনাকে এবং ও সাবেক চেয়ারম্যান হোসাইন আলী রাজনের জিম্মায় খসরু মিয়াকে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা জড় বইছে। উল্লেখ্য, পরকীয়া প্রেমিক খসরু মিয়ার বিরোদ্ধে এ অসামাজিক কার্যকলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com