রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের সুন্দরপুর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ সরকার মোঃ শহীদ। নির্বাচনে সভাপতি পদে ডাঃ মোঃ সাহেব আলী, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহমান, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ আলী আবন, সহ-প্রচার সম্পাদক মোঃ মর্তুজ আলী এবং মোঃ আকল মিয়া, আহমদ কবির মিছবাহ ও আব্দুল লতিব সদস্যপদে নির্বাচিত হন। এছাড়া মোঃ রাসেল মিয়া অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন শিক্ষক এমদাদুল হক, পোলিংয়ের দায়িত্বে ছিলেন শিক্ষক  প্রহললাদ  চন্দ্র নাথ ও মোঃ শাহ আলম। তাছাড়া তাদের সহযোগিতা করেন বর্তমান মেম্বার মোঃ টেনু মিয়া, সাবেক মেম্বার দুধা মিয়া, মোঃ নূরুল  হক, হাজী আঃ হান্নান। ২২৭ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com