বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং ১নং ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেনা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৬৮৬ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং ১নং ইউনিয়নের মাতাপুর, মীর মহল্ল, বাদাউড়ি, দত্তপাড়া ও দেওয়ান দিঘীর পূর্বপাড় এই পাঁচটি গ্রামের মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেনা বলে ঘোষনা দেয়া হয়েছে। গতকাল জিওবি-ইউনিসেফ ক্যাটস প্রকল্পের এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেয়া হয়। সকাল ১১টায় দত্তপাড়ায় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি)’র ইউনিয়ন ফ্যাসিলেটেটর বদরুল আলম সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউএসটি’র প্রজেক্ট ম্যানেজার একেএম রফিকুল ইসলাম, প্রাকটিক্যাল এ্যাকশনের সিলেট জোনাল অফিসার শেখ সুজা উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ইতালী প্রবাসী আব্দুস সালাম চৌধুরী, ইউপি মেম্বার চান মিয়া, শমসের আলী, মতিন মিয়া, আব্দুস সাহেদ, ইউএসটি’র উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ, প্রকৌশলী আশরাফুল আলম, এডমিন অফিসার শামীম আহমেদ, ন্যাচারাল লিডার কামরুজ্জামান কাজল, মুতি মিয়া, গোলাম হোসেন, আনোয়ার মিয়া, আব্দুল আলীম, আনোয়ারা বেগম, মিনারা বেগম, হালেমা বেগম, সাজ্জাদুর রহমান খান, মোবাশ্বির আহমেদ, রেনু মিয়া, ইউএসটি’র ইউনিয়ন ফ্যাসিলেটেটর তানিয়া আক্তার, জুয়েল মিয়া, হ্যাপি আক্তার, শিউলী আক্তার প্রমূখ। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com